শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
আধুনিক ও মানসম্মত সমন্বিত শিক্ষার অঙ্গীকার নিয়ে পরিচালিত ঢাকার বনশ্রীতে অবস্থিত ‘আপডেটেড নলেজ একাডেমি (ইউকা) কলেজিয়েট স্কুল’ তাদের শিক্ষাক্রমকে আরও সুন্দর ও গতিশীল করার লক্ষ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদসমূহে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ‘সহকারী শিক্ষক (পুরুষ/মহিলা)’ পদে বিভিন্ন বিষয়ে দক্ষ জনবল নিয়োগ দেবে। এর মধ্যে বাংলা বিষয়ে ৩ জন, ইংরেজি বিষয়ে ৩ জন, আরবি বিষয়ে ৪ জন, শিল্প-সংস্কৃতি বিষয়ে ৩ জন এবং হোস্টেল সুপার কাম টিচার পদে ১ জনসহ সর্বমোট ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা স্কেলে সম্মানি পাবেন। এছাড়াও প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে; তবে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
জরুরি নির্দেশনা
২. আবেদন করে অনলাইন পেমেন্ট লিংক-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
৩. আবেদন ফি : ৩০০ টাকা।
৪. নির্ধারিত আবেদন ফি জমা না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শেষ সময় : ৩০ জুন ২০২৩, রাত ১২:০০ টা।
পরীক্ষার তারিখ : ৩ জুলাই ২০২৩, শুক্রবার।
প্রবেশপত্র ১ জুলাই ২০২৩ থেকে apply.ukacollegiate.school-এ লিঙ্কে পাওয়া যাবে।
যোগাযোগ
Mobile: 01407063434
Email: ukacollegiateschool@gmail.com
Institution: UKA Collegiate School